বাবাকে ছাড়াই বিয়ে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা হেমা মালিনী, বোন অহনা, পাশে বাগদত্ত ভারত তাখ্তানি। সবাই থাকতেও এশা দেওলের বিয়ের অ্যালবামটা যেন নিখুঁত নয়। কী যেন নেই। পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যই তো নেই! ২৫ জুন মেয়ের বিয়ের সংগীত অনুষ্ঠানের কোনো ছবিতেই দেখা যায়নি বাবা ধর্মেন্দ্রকে। ফেব্রুয়ারি মাসে বাগদানের ছবিতেও দেখা যায়নি তাঁকে। তবে টাইমস অব ইন্ডিয়াকে ধর্মেন্দ্র বলেছেন, তিনি অনুষ্ঠানে ছিলেন, ক্যামেরার সামনে আসেননি। তবে কেউ আবার বলছেন, ধর্মেন্দ্র নাকি গিয়েছেন যুক্তরাষ্ট্রে তাঁর প্রথম পক্ষের মেয়েকে দেখতে। দেখা যাক, আজ ২৯ জুন এশার বিয়েতে বরযাত্রী বরণ করতে পাগড়ি পরে ধর্মেন্দ্র দাঁড়ান কি না। এনডিটিভি।