বাবার ওপরে নাখোশ শাহরুখ তনয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসম্মুখে ধূমপান করে অনেকবারই সমালোচিত হয়েছেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি এ বদভ্যাসটি একেবারেই ত্যাগ করার কথা ভাবছেন তিনি। আর এর পেছনের সম্ভাব্য কারণটি হতে পারে তাঁর মেয়ে সুহানা। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া-এর।শাহরুখ খান প্রায়ই বলেন, ধূমপান তাঁর বদভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এ বদভ্যাসটি তার ছেলে-মেয়ে কিছুতেই দেখতে পারে না। বিশেষ করে তার মেয়ে সুহানা। শাহরুখ খান জানিয়েছেন, তাঁর ধূমপান করার বিষয়টা মেয়ে সুহানা মোটেও সহ্য করতে পারে না। তার সামনে ধূমপান করলে অনেক বেশি কথা শুনতে হয়।