বাবার জন্মদিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৯ আগস্ট ছিল মাইকেল জ্যাকসনের ৫৪তম জন্মদিন। তাঁর পরিবারের সদস্যরা এদিন গিয়েছিলেন ইন্ডিয়ানার গ্যারি শহরের বাড়িতে, যেখানে মাইকেলের শৈশব কেটেছিল। তিন সন্তান—প্রিন্স, প্যারিস ও ব্ল্যাঙ্কেটের সঙ্গে আরও ছিলেন মাইকেলের বোন লা টয়া জ্যাকসন, মা ক্যাথরিন জ্যাকসন এবং ভাইপো টিজে জ্যাকসন। মোমবাতি জ্বালিয়ে মাইকেলকে স্মরণ করেন তাঁরা। চার দিন ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা পালন করছেন মাইকেল জ্যাকসনের জন্মদিন।গ্যারির মেয়র ক্যারেন ফ্রিম্যান-উইলসন মাইকেলের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানে মাইকেল জ্যাকসনের মাকে বিশেষ সম্মান জানানো হবে। ব্যাং শোবিজ।