বাবার নামে অমিতাভের ট্রাস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিতাভ বচ্চন কাজের মধ্যেই থাকতে ভালোবাসেন। এই শুটিং করছেন তো পরক্ষণেই টিভিতে কাজ করছেন। ব্লগে লেখালেখি চলছে। এর পাশাপাশি চলছে সামাজিক কাজ। অমিতাভ এবার তাঁর বাবার নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করলেন—হরিবংশ রাই বচ্চন মেমোরিয়াল ট্রাস্ট। এই ট্রাস্ট প্রতিষ্ঠার স্বপ্ন তাঁর দীর্ঘদিনের।
দুস্থ ব্যক্তিদের জন্য কাজ করবে এই ট্রাস্ট। প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, ব্লাডব্যাংক, ক্যানসার, থ্যালাসেমিয়া, নিরন্নদের খাদ্যের সংস্থান, স্কুলের বাচ্চাদের খাবার দেওয়া, শিশুশিক্ষা, আত্মহত্যাপ্রবণ এলাকার ঋণগ্রস্ত কৃষকদের সহায়তা করা—ট্রাস্টের কাজের তালিকাটা দীর্ঘই।
সবার শুভকামনা চেয়েছেন অমিতাভ। বলিউড হাঙ্গামা।