বাবার পথ ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার পথ ধরে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস। শুধু প্যারিসই নয়, জ্যাকসনের দুই ছেলে প্রিন্স মাইকেল ও দ্বিতীয় প্রিন্স মাইকেলও বাবার মতো সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখছে। সম্প্রতি পিপল সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রিন্সের সঙ্গে কথা বলা যেন জ্যাকসনের সঙ্গে কথা বলারই শামিল। অনেক বেশি চটপটে সে। আর বয়সের তুলনায় বুদ্ধিও যেন বেশি। প্যারিসও গায়িকা হওয়ার একই স্বপ্ন দেখছে। ওয়েবসাইট।