বাবার পথ ধরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত বাবার চালচরিত্র যেন মূর্ত তার মাঝে। বুনো প্রকৃতির হাতছানিতে সেও উতলা। প্রকৃতির অবারিত পরিবেশে বেড়ে ওঠা জীবজন্তু একই রকম টানে তাকে। সে হচ্ছে ‘কুমির শিকারি’খ্যাত স্টিভ আরউইনের মেয়ে বিন্ডি আরউইন। স্টিভ ২০০৬ সালে সাগরতলে স্টিং রের বিষাক্ত কাঁটার খোঁচায় মৃত্যুবরণ করেন। তাঁর ১১ বছর বয়সী মেয়ের হাবভাবে বোঝা যাচ্ছে, বড় হয়ে বাবার মতোই বনের জীবজন্তুর পেছনে ছুটবে সে। আপাতত অভিনয়ের মধ্যেই তাকে এই দৌড়ঝাঁপ সীমাবদ্ধ রাখতে হচ্ছে। ফ্রি উইলি: এসকেপ ফ্রম পাইরেটস কোভ নামের একটি ছবিতে অভিনয় করছে সে। এটিই তার প্রথম ছবি। এতে বন্দিদশা থেকে একটি খুনে তিমিকে উদ্ধারের কাহিনি রয়েছে। ওয়েবসাইট।