বাবার বাসায় ঈশিতার নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী ঈশিতা সর্বশেষ নাটক নির্মাণ করেছিলেন এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে। এবার কোরবানির ঈদের জন্য নাটক নির্মাণ করলেন তিনি। বাতাস যখন খুঁজে পেল কাশবন নামের এ নাটকটি তাঁরই লেখা। পরিচালনা করলেও এ নাটকে অভিনয় করেননি ঈশিতা। জানালেন, তাঁর এই নাটকে অভিনয় করেছেন হিল্লোল, কুসুম শিকদার, নাঈমসহ আরও অনেকে। ঈশিতা জানান, তিনি এই নাটকের কাজ করেছেন তাঁর বাবার বাসায়। বললেন, ‘শুটিং বাড়ির এখন দারুণ সংকট। শুটিংয়ের জন্য মনের মতো বাড়ি পাওয়া যায়নি। তাই শেষ পর্যন্ত বাবার বাসায়ই পুরো নাটকের শুটিং করার সিদ্ধান্ত নিয়েছি।’ সম্প্রতি উত্তরার ৪ নম্বর সেক্টরে ঈশিতার বাবার বাসা দক্ষিণায়নে হয়ে গেল বাতাস যখন খুঁজে পেল কাশবন নাটকের কাজ। বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রীর নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে নাটকটির গল্প। কোরবানির ঈদে চ্যানেল আইতে দেখানো হবে নাটকটি।