বাবার ভূমিকায় ছেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা নেই, রয়ে গেছে তাঁর স্মৃতি আর কীর্তি। বাবার কীর্তিময় সেই অতীত এখন হাতড়ে বেড়াচ্ছেন ছেলে ওয়াসিস। খ্যাতিমান শিল্পী মকবুল ফিদা হুসেনের জীবন, যৌবন ও শৈশবের খুঁটিনাটি বিষয় খুঁজে বের করছেন ওয়াসিস। উদ্দেশ্য, বাবার ওপর একটি কাহিনিচিত্র তৈরি করা। এর আগে ফিদা হুসেনের ওপর ১২ মিনিটের একটি তথ্যচিত্র বানিয়েছিলেন তিনি। ‘তথ্যচিত্রটা দেখে বাবা বলেছিলেন, এ জিনিস কে দেখবে? আমার ওপর কিছু যদি বানাতেই চাও, তো কাহিনিচিত্র বানাও।’ বললেন ওয়াসিস। গত মাসেই ফিদা হুসেন ধরাধাম ত্যাগ করেছেন। এবার তাঁর ইচ্ছাটাকে বাস্তবে রূপ দিতে একটি ছবি বানাতে যাচ্ছেন ওয়াসিস। শোনা যাচ্ছে, ছেলে নিজেই বাবার ভূমিকায় অভিনয় করবেন। ওয়েবসাইট।