বাবার স্মরণে লতার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চাশের দশকের গোড়ার দিকের কথা। বেশ আবেগ দিয়ে মারাঠি একটি গান গেয়েছিলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর। গানটি আজও তাঁর বাবার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। ১২ বছর বয়সে লতা বাবা দীননাথ মুঙ্গেশকরকে হারান। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে লতা প্রতিবছর একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। সেখানে মারাঠি ওই গানটি গেয়ে থাকেন তিনি। ৬৮ বছর ধরে এর ব্যত্যয় ঘটেনি। শিল্পীর বাবার স্মরণানুষ্ঠানে এর চেয়ে বড় শ্রদ্ধার্ঘ্য আর কী হতে পারে! ওয়েবসাইট।