বাবা-ছেলের 'সাশ্রয়ী' জন্মদিনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরেশ ও আলী যাকের
ইরেশ ও আলী যাকের

হাসতে হাসতে মজা করেই ইরেশ যাকের বললেন, ‘ব্যাপারটা খুব সাশ্রয়ী। আমার আর বাবার জন্মদিন একই দিনে। তাই একটা কেক কাটলেই হয়ে যায়।’
গতকাল ছিল অভিনেতা আলী যাকের ও ইরেশ যাকেরের জন্মদিন। একদিনে দুজনের জন্মদিন মানে পরিবার, বন্ধু, আত্মীয়স্বজন, নাটকের মানুষ, অফিসের সহকর্মী, ভক্তদের মধ্যে ভিন্ন রকম আনন্দ। গতকাল রোববারও তা-ই হলো।
বাবা–ছেলে দুজনই সকাল থেকেই ব্যস্ত ছিলেন বাসায়। একসঙ্গে কেক কেটেছেন। তারপর চ্যানেল আইয়ের একটা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
জন্মদিন প্রসঙ্গে আলী যাকের বলেন, ‘দুপুরের পর বিশ্রাম নিয়ে বিকেলে অফিসে গিয়েছিলাম। সেখানে সহকর্মীরা বেশ কিছু আয়োজন করেছিল। সব আয়োজনই ভালো লেগেছে।’
জন্মদিনে বাবার কাছে থেকে উপহার পেয়েছেন ইরেশ। একটা নতুন ক্যামেরা হাতে তুলে দিয়েছেন বাবা। কথা প্রসঙ্গে একটা ইচ্ছার কথা জানান তিনি। বলেন, ‘কোনো এক জন্মদিনে বাবাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব। পাহাড় অথবা সাগরে। একান্তে কিছু সময় কাটাব। আশা করছি, আগামী বছরই সেটা ঘটবে।’