বাবু, চঞ্চল ও হাসানকে নিয়ে ‘খোঁয়াড়’
একই পরিবারের তিন সন্তান। বড় ছেলে বাবু, মেজো ছেলে চঞ্চল আর হাসান ছোট। তারা তিনজনই মানসিক রোগী। এই তিনজনের নানা কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে খোঁয়াড় নাটকের গল্প। এটি পরিচালনা করছেন বিক্রম খান। চঞ্চল চৌধুরী বললেন, ‘অনেক ধরনের চরিত্রেই কাজ করেছি, কিন্তু আধা পাগল আবার কিছুটা স্বাভাবিক মানুষ—এমন চরিত্র করা হয়নি। এটা আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে। কখনো আমাকে ভালো হয়ে থাকতে হচ্ছে, আবার কখনো পাগলামি। তবে কাজটা ভালো লেগেছে।’নাটকের নাম প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বললেন, ‘বাবার খোঁয়াড় আছে। সবার ধারণা, পশুদের বদদোয়ায় আমরা তিন ভাই মানসিকভাবে অসুস্থ। আমার মা তা-ই মনে করেন। তবে আমি মানসিকভাবে অসুস্থ হলেও ভালো-মন্দ ঠিকই বুঝতে পারি। বহুদিন পর একটি ব্যতিক্রমী চরিত্রে কাজ করলাম।’আ খ ম হাসান বললেন, ‘আমি নাটকে শুধুই উল্টাপাল্টা কাজ করি। এ জন্য অনেকেই বলে, আমি সামান্য পাগল। বেশ মজা করে কাজটা করছি।’