বাবুর্চি অক্ষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ব্যাংককের একটি রেস্তোরাঁয় বাবুর্চি হিসেবে একসময় কাজ করেছিলেন একালের বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সেই সময়েই একদিন বকশিশ হিসেবে তিনি পেয়েছিলেন ২০ বাথের একটি নোট। হ্যাঁ, সেটাই ছিল বাবুর্চি হিসেবে অক্ষয়ের পাওয়া সর্বোচ্চ বকশিশ। নিজের সৌভাগ্যের প্রতীক বিবেচনা করে সেই ২০ বাথের নোটটি এখনো নিজের কাছে রেখে দিয়েছেন তিনি। স্টার প্লাস চ্যানেলে শুরু হয়েছে রান্নাবিষয়ক রিয়েলিটি শো আমুল মাস্টার শেফ ইন্ডিয়া। এ অনুষ্ঠানেই নিজের জীবনের অপ্রকাশিত তথ্যটা ফাঁস করেছেন উপস্থাপক অক্ষয়। ওয়েবসাইট।