বাবুর্চি যখন ড্যানিয়েল ক্রেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোদস্তুর বাবুর্চি বনে গেছেন ড্যানিয়েল ক্রেগ। ভোজনরসিকেরা এখন দলে দলে ছুটছে তাঁর হাতের রান্নার স্বাদ পেতে। কাউবয় অ্যান্ড অ্যালিয়েনস নামের একটি ছবির শুটিংয়ে আছেন ক্রেগ। আর সেখানে তাঁকে অভিনয় করতে হচ্ছে বাবুর্চির ভূমিকায়। কিন্তু অভিনয়ের খাতিরে সত্যি সত্যিই হেঁশেল সামলাতে হচ্ছে তাঁকে। আর শুটিং শেষে সেই রান্নায় ভাগ বসাতেই সহকর্মীদের মধ্যে তুমুল পাল্লা! সেটে ক্রেগের এই গুণপনা প্রথম আবিষ্কার করেছিলেন সহ-অভিনেতা স্যাম রকওয়েল। তাঁর প্রশংসা শেষমেশ বেকায়দায় ফেলেছে ক্রেগকে। বললেন অম্ল-মধুর অভিজ্ঞতার কথা, ‘সামান্য কিছু রান্না করেছিলাম, কিন্তু মুহূর্তেই সেখানে ভাগ বসাতে এল ৫০ জন মানুষ!’ ওয়েবসাইট।