বাবুল সুপ্রিয় বাবা হচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত তারকা ও ভারতের কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী বাবুল সুপ্রিয় বাবা হতে যাচ্ছেন।
বাবুল সুপ্রিয়র স্ত্রী জেট এয়ারওয়েজের কেবিন ক্রু রচনা শর্মা। চিকিৎসক ইতিমধ্যেই রচনা-বাবুল দম্পতির বাবা-মা হতে যাওয়ার সুখবরটি জানিয়েছেন।
বাবুল সুপ্রিয়র একটি মেয়ে আছে। প্রথম স্ত্রী রিয়া ও বাবুল সুপ্রিয়র ঘরে ওই সন্তানের নাম শর্মিলী। ২০১৫ সালের অক্টোবরে প্রথম স্ত্রী রিয়ার সঙ্গে বিয়ে বিচ্ছেদ করেন বাবুল। এরপর গত বছরের ৯ আগস্ট রচনা শর্মাকে বিয়ে করেন তিনি।