বামবা ছাড়ল এলআরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলআরবির নিজস্ব প্যাডে লেখা চিঠি
এলআরবির নিজস্ব প্যাডে লেখা চিঠি

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা) থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করলেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল এলআরবির সদস্যরা। 
বামবা থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করার বিষয়টি জানিয়ে ১৪ মার্চ শুক্রবার এলআরবির দলপ্রধান আইয়ুব বাচ্চু তাঁর ফেসবুক পাতায় একটি চিঠি পোস্ট করেছেন। চিঠিটি লেখা হয়েছে এলআরবির নিজস্ব প্যাডে।
চিঠিতে লেখা হয়েছে, ‘১৪ মার্চ থেকে আমরা এলআরবি ব্যান্ডের সদস্যরা চিরতরে বামবা থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। অনিবার্য কিছু কারণ ও অমীমাংসিত একাধিক বিষয়ের পরিপ্রেক্ষিতে বামবা থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’  
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘আমরা চিরতরের জন্য বামবা থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছি। নিঃসন্দেহে বামবার সব সদস্যের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি আমরা। বামবার সঙ্গে আমাদের যাত্রাটা ছিল অসাধারণ। আশা করছি, বিশ্বের কোথাও না কোথাও আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায় আজ থেকে।’
চিঠির শেষ অংশে এলআরবির পক্ষে নিজের স্বাক্ষরও দিয়েছেন আইয়ুব বাচ্চু।