বারদেমের প্রশংসায় জুলিয়া রবার্টস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা হাভিয়ার বারদেম ও তাঁর ছবির উচ্ছ্বসিত প্রশংসা করলেন হলিউডের খ্যাতিমান অভিনেত্রী জুলিয়া রবার্টস। বিউটিফুল ছবিতে বারদেম দুর্দান্ত অভিনয় করেছেন বলে মন্তব্য করেছেন তিনি। এমন ছবি ও কাজকে উৎসাহ জোগাতে জুলিয়া রবার্টস বিউটিফুল ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে গিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্কারজয়ী এই অভিনেত্রী বলেন, ‘ছবিটার মূল আকর্ষণ চট করে চোখে পড়বে না। কিন্তু এর ভেতর এক অমূল্য রত্ন লুকিয়ে আছে। সেটা আপনাকে খুঁজতে হবে। সাধারণত লোকে কিছু আহরণ করতে চায় না। চোখের সামনে এনে কিছু ফেললে সেটা তারা দেখে।’ ওয়েবসাইট।