বারাক ওবামার জন্য মারায়া ক্যারির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মানে নতুন একটি গান লিখেছেন মার্কিন সংগীতশিল্পী মারায়া ক্যারি। ডেমোক্র্যাট দলের নির্বাচনী প্রচারণা উপলক্ষে মারায়ার এ অনুপ্রেরণামূলক গানটির শিরোনাম ‘ব্রিং ইট অন হোম’।সম্প্রতি নিউইয়র্কের প্লাজা হোটেলে ডেমোক্র্যাট দলের তহবিল গঠনের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ব্রিং ইট অন হোম’ গানটি গেয়ে শোনান ৪২ বছর বয়সী এ গায়িকা। এক খবরে এমনটিই জানিয়েছে আইএমডিবি নিউজ।এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় মারায়া লিখেছেন, ‘কনসার্টে ‘হিরো, উই বিলং টুগেদার’ এবং ‘ব্রিং ইট অন হোম’ গানগুলো গাইলাম। এর মধ্যে ‘ব্রিং ইট অন হোম’ গানটি আমি লিখেছি বিশেষ এই অনুষ্ঠানটিকে মাথায় রেখেই।এর আগে হলিউডের অভিনেত্রী সারাহ জেসিকা পার্কারের বাড়িতে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেন বারাক ওবামা। সেই অনুষ্ঠানটিও আয়োজিত হয়েছিল ডেমোক্র্যাট দলের অর্থ তহবিল গঠনের লক্ষ্যে।উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনেও বারাক ওবামার পক্ষে কাজ করেছিলেন মারায়া ক্যারি।