বারো রূপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ছবিটি তৈরি হচ্ছে মুম্বাইয়ের অন্ধকারজগতের মানুষজনকে নিয়ে। এ ছবিতেই বলিউডের এককালের সাড়া জাগানো এক অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। শোনা যাচ্ছে, কিংবদন্তি অভিনেত্রী মধুবালার সঙ্গে অনেক মিল আছে চরিত্রটির। এই একই ছবিতে বারো রকমের বেশে দেখা যাবে কঙ্গনাকে। এর জন্য খরচাপাতিও হচ্ছে অনেক। এ পর্যন্ত যা হিসাব-নিকাশ তাতে দেখা যাচ্ছে, শুধু কঙ্গনা রনৌতের রূপসজ্জার জন্যই ব্যয় হয়েছে ২০ লাখ রুপি। ওয়েবসাইট।