বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা ২০ বছরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা ২০ বছরে উদ্‌যাপনের কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে শিল্পী এবং আয়োজকেরা
বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা ২০ বছরে উদ্‌যাপনের কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে শিল্পী এবং আয়োজকেরা

বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা ২০ বছরে পড়ছে। শুধু চিত্রকর্ম নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার ২০ বছর উদ্যাপন সামনে রেখে আয়োজক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। ২০তম আয়োজনে দেশের চিত্রশিল্পে অনন্য অবদান রাখার জন্য আজীবন সম্মাননা দেওয়া হবে বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবীকে। গতকাল গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব উদ্যোগের বিস্তারিত তুলে ধরেছেন আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মহসিন হাবিব চৌধুরী, সাদেক নেওয়াজ, বার্জার তরুণশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা-২০১৫-এর জুরি কমিটির চেয়ারম্যান চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর, উপদেষ্টা অধ্যাপক আবদুশ শাকুর শাহ্ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর থেকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার বিজয়ীরা আগের নির্ধারিত অর্থপ্রাপ্তিসহ যথাক্রমে সিঙ্গাপুর, ব্যাংকক ও মালয়েশিয়ার ন্যাশনাল আর্ট মিউজিয়াম দেখার এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বিজয়ীরা কলকাতায় বিশ্বভারতীতে ভ্রমণের সুযোগ পাবেন। এ বছর ২০তম প্রদর্শনীর পাশাপাশি গত ১৯ বছরের সব বিজয়ীর পেইন্টিংয়ের স্থিরচিত্র প্রদর্শনীর বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া উদ্যাপনের অংশ হিসেবে একটি মিলনমেলার আয়োজনসহ জাতীয় দৈনিকে ক্রোড়পত্র এবং ২০ বছরের ছবি নিয়ে একটি বিশেষ সংকলন প্রকাশ করা হবে। দুই দশক পূর্তির সব আয়োজন বার্জার তরুণশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার অন্যতম পৃষ্ঠপোষক শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হবে।