বার্তোলুচ্চি পাচ্ছেন পাম দ’র পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার থেকে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নতুন একটি পুরস্কার চালু হচ্ছে। চলচ্চিত্রজগতে অসামান্য অবদান রয়েছে, কিন্তু কান উৎসবে শীর্ষ কোনো পুরস্কার পাননি—এমন ব্যক্তিত্বদের সম্মানজনক পাম দ’র পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ বছর সম্মানজনক এই পুরস্কারটি পেতে যাচ্ছেন ইতালীয় পরিচালক বার্নার্দো বার্তোলুচ্চি। এর আগে পুরস্কারটি অ্যাডহক ভিত্তিতে দেওয়া হতো। পরিচালক উডি অ্যালেন ও ক্লিন্ট ইস্টউড সেই পুরস্কার পেয়েছেন। ৭১ বছর বয়সী বার্নার্দো বার্তোলুচ্চি লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস ও দ্য লাস্ট এম্পারর ফেইম ছবি দুটির জন্য বিখ্যাত। আগামী ১১ মে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে। ওয়েবসাইট।