বার্লিন উৎসবে আমির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সত্যিকার স্বাধীনতার জন্য শিল্পীদের লড়তে হচ্ছে সবখানেই। ইরান থেকে শুরু করে যুক্তরাষ্ট্র-কানাডা কিংবা ভারতেও। সবখানেই কোনো না কোনোভাবে শিল্পীদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা চলেছে সব সময়।’ বললেন আমির খান। বার্লিন চলচ্চিত্র উৎসবের বিচারক মনোনীত হয়েছেন এই বলিউড অভিনেতা। আর এই মন্তব্যটা করেছেন বার্লিনে বসেই। নিজের মতের পক্ষে বেশ কিছু উদাহরণও দিয়েছেন আমির। স্বাভাবিকভাবেই এসেছে কারাগারে বন্দী ইরানি পরিচালক জাফর পানাহির কথা। এবারের বার্লিন উৎসবে বিচারক হিসেবে থাকার কথা থাকলেও জার্মানিতে আসতে পারেননি জাফর পানাহি। আমির খানের পিপলি লাইভ গেলবারের বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ওয়েবসাইট।