বার্লিন জিতল চীনের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিয়াও ইনান
দিয়াও ইনান

বার্লিন থেকে সোনার ভালুকটা চীনে নিয়ে যাচ্ছেন দিয়াও ইনান। তাঁর ব্ল্যাক কোল, থিন আইস এবারের ৬৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা ছবির পুরস্কার জিতেছে। সেরা অভিনেতা বিভাগেও পুরস্কার জিতেছে এই ছবি। সেরা অভিনেতার রুপালি ভালুক হাতে তুলেছেন লিয়াও ফান। গত শনিবার সন্ধ্যায় জার্মানীর বার্লিনের দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেলে অনুষ্ঠিত হলো এই উৎসবের সমাপনী অনুষ্ঠান। এবার ২০টি ছবি সোনার ভালুকটার লড়াইয়ে অংশ নিয়েছিল। সবাইকে হারিয়ে পুরস্কার জিতেছেন দিয়াও। সেরা পরিচালক অবশ্য হয়েছেন রিচার্ড লিংকলেটার (বয়হুড)। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জাপানের হারু কুরোকি (দ্য লিটল হাউস)। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে জার্মান ছবি স্টেশনস অব দ্য ক্রস। সিনহুয়া।