বার্ষিক গ্রন্থ প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইপ্রেমীদের জন্য সুলভে বই সংগ্রহের সুযোগ করে দিয়েছে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। গত সোমবার থেকে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে সংস্থাটি আয়োজন করেছে বার্ষিক গ্রন্থ প্রদর্শনী। কম দামে ভালো বইয়ের সমাহার ঘটেছে এতে।
প্রথম দিন থেকেই প্রদর্শনীতে বিপুল গ্রন্থানুরাগীর সমাগম ঘটছে। প্রদর্শনীতে উপন্যাস, ভ্রমণকাহিনি, নাটক, প্রবন্ধ, শিশুতোষ বই, অভিধান ও শব্দকোষ, সংকলন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ উন্নয়ন, ধর্ম ও দর্শন, ইতিহাস, মুক্তিযুদ্ধ, আত্মজীবনী, সমাজবিজ্ঞান, নৃতত্ত্ব, ভূগোল, স্বাস্থ্য, অর্থনীতি ও উন্নয়নবিষয়ক বই রয়েছে।
ইউপিএল প্রকাশিত বই ছাড়া বিভিন্ন বিদেশি প্রকাশনার বইও পাওয়া যাচ্ছে প্রদর্শনীতে।
এটি চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা।