বার্সার প্রশংসায় পঞ্চমুখ শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীজুড়ে বৈষম্য ও ভেদাভেদের বিরুদ্ধে জয়ী হওয়ার আহ্বান জানালেন গায়িকা শাকিরা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কলম্বীয় এই গায়িকা বলেন, ‘বার্সেলোনা ফুটবল ক্লাবের মতো সুশৃঙ্খল একটি পৃথিবী দেখতে চাই। বার্সার সদস্যদের মতো একতাবদ্ধ থাকলে পৃথিবীতে কোনো বৈষম্য থাকবে না।’ স্প্যানিশ এই ক্লাবটির তারকা খেলোয়াড় জেরার্ড পিকের সঙ্গে শাকিরার মন দেওয়া-নেওয়া চলছে। শাকিরা জেরুজালেমে শিশুদের একটি স্কুল পরিদর্শন করেন। এ সময় কয়েক শ ইসরায়েলি ও আরব শিশু বার্সেলোনার জার্সি পরে তাঁকে স্বাগত জানায়। ওয়েবসাইট।