বাল ঠাকরের সঙ্গে রজনীকান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত আজ শিবসেনা দলের প্রধান ও হিন্দুত্ববাদী নেতা বাল ঠাকরের সঙ্গে দেখা করেছেন। পরে রজনীকান্ত সাংবাদিকদের জানান, বাল ঠাকরে তাঁর কাছে ঈশ্বরের মতোই। ‘ইন্ডিরাম’ (তামিল) যার হিন্দি নাম ‘রোবট’ ছবিটি সারা ভারতে হিট হওয়ার পর রজনীকান্ত মুম্বাইয়ে বান্দ্রা এলাকায় বাল ঠাকরের বাসভবন মাতুশ্রীতে গিয়ে দেখা করেছেন। সেখানে তাঁরা দুজন বেশ কিছুক্ষণ মারাঠি ভাষায় কথাও বলেন। ৬০ বছর বয়সী রজনীকান্ত তামিল ছবির সুপারস্টার হলেও আদতে তিনি একজন মারাঠি। রজনীকান্ত প্রায় চার দশক আগে মহারাষ্ট্র থেকে তামিলনাড়ুর চেন্নাই শহরে পাড়ি জমান। বেসরকারি বাসে কয়েক বছর কন্ডাক্টর হিসেবে কাজ করার পর তিনি তামিল ছবিতে অভিনয় শুরু করেন।