বালকির পরবর্তী ছবিতেও অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
'চিনি কম' ও 'পা'-এর পর অমিতাভ বচ্চনকে নিয়ে আরও একটি ছবি করতে চান পরিচালক আর বালকি। তিনি বলেন, চারবার জাতীয় পুরস্কার পাওয়া অমিতাভ বচ্চনকে নিয়ে ছবি করার মজাই আলাদা। অমিতাভই একমাত্র অভিনেতা, যিনি সব ধরনের চরিত্রের গভীরে যেতে পারেন।' পা' ছবিতে অভিনয়ের সুবাদে আমিতাভ বচ্চন জাতীয় পুরস্কার পাওয়ায় তিনি দারুণ খুশি বলে জানিয়েছেন বালকি নিজেই। আগামী ১১ অক্টোবর অমিতাভ বচ্চন ৬৮ বছরে পা দেবেন। জানা গেছে, ওই দিনই তিনি ঘোষণা করবেন বালকির সঙ্গে তঁার পরের ছবির কথা। অমিতাভ বচ্চনের জুহুর বাড়ি 'প্রতীক্ষা'তে গিয়ে এরই মধ্যে বেশ কয়েকটি কাহিনি শুনিয়ে এসেছেন বালকি। গতকাল মুম্বাইতে অমিতাভ বচ্চন নিজেই জানান, তঁার জাতীয় পুরস্কার পাওয়া ছবিগুলো হলো সাত হিন্দুস্থানী (১৯৬৯), অগ্নিপথ (১৯৯০), ব্ল্যাক (২০০৫) এবং সর্বশেষ পা (২০১০)।