বালামের পিতৃবিয়োগ

সংগীতশিল্পী বালামের বাবা কাজী জাহাঙ্গীর হাফিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বালামের বাবার বয়স হয়েছিল ৭৩ বছর। বালাম বলেন, ৭ আগস্ট ধানমন্ডির ৫ নম্বর সড়ক এলাকায় রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার পথে পেছন থেকে একটি প্রাইভেট কার বাবাকে ধাক্কা দেয়। এতে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। এরপর দ্রুত তাঁকে রাজধানীর গ্রিনরোডে অবস্থিত গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের চিকিত্সাসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার দুই দিন পর চিকিত্সকদের কাছে বাবার ফুসফুসের সমস্যাও ধরা পড়ে। কয়েক দিন চিকিত্সা চলার পর অবশেষে গতকাল দুপুরে বাবা আমাদের ছেড়ে চলে যান। সবাই বাবার জন্য দোয়া করবেন।’ বালামের বাবা কাজী জাহাঙ্গীর হাফিজকে গতকাল বুধবার বাদ মাগরিব রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে শুক্রবার বাদ আসর বালামদের ধানমন্ডির বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধবদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বালামের পরিবার।