বালামের পিতৃবিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী বালামের বাবা কাজী জাহাঙ্গীর হাফিজ (৭৩) আর নেই। গত বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বালাম বলেন, ‘৭ আগস্ট ধানমন্ডির ৫ নম্বর সড়ক এলাকায় রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার পথে পেছন থেকে একটি প্রাইভেট কার বাবাকে ধাক্কা দেয়। এতে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’বালামের বাবাকে বুধবার বাদ মাগরিব আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আজ শুক্রবার বাদ আসর বালামদের ধানমন্ডির বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।