বালামের বিবাহোত্তর সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যস্ততার কারণে দেরিতে হলেও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কাজটা সেরে ফেললেন বালাম। গতকাল ১৩ অক্টোবর আর্মি গলফ গার্ডেনে হয়ে গেল তাঁর বিবাহোত্তার সংবর্ধনা অনুষ্ঠান। এ অনুষ্ঠানে টিভি ও সংগীতজগতের অনেক তারকা উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে আবিদা সুলতানা, রফিকুল আলম, তপন চৌধুরী, আসিফ আকবর, হাবিব, মেহরিন, শারমিন লাকি, হাসান মাসুদ, ফারাহ রুমা, আঁখি আলমগীর, মিলন মাহমুদ, ফেরদৌস ওয়াহিদ, ইমন, নিরব, সারিকাসহ আরও অনেকের নাম উল্লেখযোগ্য। তাঁরা সবাই এ নবদম্পতির নতুন জীবনে পদার্পণকে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ২০০৯ সালের ২৬ জুন সাগুফতা ফারুক সাদিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় গায়ক বালাম। তিনি তখন বিয়ের পুরো আনুষ্ঠানিকতা সারতে পারেননি।