বালামের ‘ভুবন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালামের বালাম থ্রি অ্যালবাম এসেছিল ২০১০ সালে। কয় দিন আগেই বালাম জানান, তাঁর চতুর্থ অ্যালবামের কাজ শেষ। পয়লা বৈশাখে প্রকাশের জন্য তা এখন পুরোপুরি প্রস্তুত। কিন্তু তখন পর্যন্ত অ্যালবামের নাম চূড়ান্ত করতে পারেননি। গতকাল শনিবার বালাম বললেন, ‘নাম চূড়ান্ত হয়ে গেছে। নতুনটির নাম ভুবন।’ বালাম তাঁর প্রথম তিনটি অ্যালবামই বের করেছিলেন নিজের নাম দিয়ে। এবার ভুবন হওয়া প্রসঙ্গে বালাম জানান, অ্যালবামে গান থাকছে ১০টি। এর মধ্যে একটির শিরোনাম ভুবন। এই নামটিই বেশি পছন্দ হলো। বালাম আরও বলেন, ‘তিন বছরের বেশি সময় নিয়ে গানগুলো তৈরি করেছি। গানগুলোতে অ্যাকুস্টিক সাউন্ডের ওপর বেশি গুরুত্ব দিয়েছি। অন্য তিনটি অ্যালবামে পপ ধারার গান বেশি করেছি। এবার তা থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি।’