বালি ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত ‘দারুচিনি দ্বীপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হলো অষ্টম বালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই উত্সবে ইন্টারন্যাশনাল ফিল্ম ক্যাটাগরিতে পঞ্চম স্পেশাল জুড়ি অ্যাওয়ার্ড (সরস্বতী বালিউড অ্যাওয়ার্ড) অর্জন করেছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দারুচিনি দ্বীপ’। হুমায়ূন আহমেদের কাহিনি ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অষ্টম বালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকেরা ২৭ নভেম্বর এই পুরস্কার ঘোষণা করেন। আনুষ্ঠানিকভাবে শিগগিরই পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে। ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৬ মম, বিন্দু ও মুনমুন, মোশাররফ করিম, আসাদুজ্জামান নূর, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, আফরোজা বানু, আবদুল্লাহ আল মামুন, ডলি জহুর, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, চ্যালেঞ্জার প্রমুখ।