বালি সাগু আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আসছেন ভারতীয় সংগীতশিল্পী বালি সাগু। ২৪ জুন ঢাকার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে তাঁর কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান স্পেকট্রাম ইভেন্টসের কর্মকর্তা ফাহমি ফারুকী জানান, এরই মধ্যে এই অনুষ্ঠান আয়োজনের সব অনুমতি পাওয়া গেছে। ফাহমি ফারুকী বলেন, ‘আমরা খুব ছোট পরিসরে সীমিতসংখ্যক দর্শকের জন্য এ আয়োজন করছি, যাতে তারা ভালোভাবে বালি সাগুর গান উপভোগ করতে পারে।’তিনি জানান, বাংলাদেশে এটাই হবে বালি সাগুর প্রথম কনসার্ট।