বাহরাইন থেকে ভুটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ঠিক এক দিন আগে বাহরাইন যাবেন শাকিব খান। সেখানকার প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে ঈদ উৎসবে যোগ দিতে শাকিব সেখানে যাচ্ছেন। দুটি কনসার্টে অংশ নেবেন। বাহরাইনের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করে শাকিব দেশে আসবেন এক দিনের জন্য। এসেই চলে যাবেন ব্যাংকক। মাই নেম ইজ সুলতান ও আমিই নাম্বার ওয়ান ছবি দুটির গানের শুটিং করতে শাকিব ব্যাংককে নয় দিন অবস্থান করবেন। ব্যাংকক থেকে যাবেন ভুটানে। সেখানে তিনি অন্য একটি ছবির শুটিং করবেন।‘সবই ভালোয় ভালোয় হবে আশা করি। তবে মনটা একটু খারাপ থাকবে, ঈদে আমার তিনটি ছবি মুক্তি পাচ্ছে, কিন্তু আমি থাকতে পারছি না। অন্য সময় প্রেক্ষাগৃহ ঘুরে দেখতে পারি, দর্শকদের সঙ্গে কথা বলতে পারি, এবার ঈদের দিন আর প্রেক্ষাগৃহগুলো ঘুরতে পারব না।’ বলছিলেন শাকিব খান।