বাহরাইনে ঈদ করছেন নিপুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার বাহরাইনে ঈদ উদ্যাপন করছেন চিত্রনায়িকা নিপুণ। প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে গতকাল সোমবার সন্ধ্যায় বাহরাইন যান তিনি। নিপুণ জানান, আজ সেখানে তিনি দুটি কনসার্টে অংশ নেবেন। গতকাল বাহরাইন যাওয়ার আগে মুঠোফোনে নিপুণ বলেন, ‘ওখানে শাকিব খানের সঙ্গে গান করব। ইচ্ছা ছিল, কয়েকটা দিন সেখানে ঘুরব, বেড়াব। কিন্তু সেই সুযোগ নেই। অনুষ্ঠান করেই দেশে ফিরতে হবে। বিজ্ঞাপনচিত্রের শুটিং আছে।’ নিপুণ আরও বলেন, এবার ঈদে তাঁর অভিনীত ছবি মুক্তি পাচ্ছে। ছবির নাম টাইগার নাম্বার ওয়ান। ছবিতে আরও অভিনয় করেছেন শাকিব খান।