বাড়তি জামাকাপড় সংগ্রহের অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের অভিনেত্রী শাবানা আজমির ‘এক জোড়ি কপড়া’। মনে হতেই পারে, এটি কোনো হিন্দি ছবির নাম। না, তা নয়। শাবানা আজমি তাঁর ৬০তম জন্মদিন উদ্যাপন করার পরই ফুটপাতের শিশুদের কল্যাণে নেমে পড়লেন। আলালের ঘরের দুলালদের বাড়তি জামাকাপড় সংগ্রহের জন্য তাঁর এই অভিযান। ভারতের মুম্বাইবাসীকে অনুরোধ করছেন, ‘বাড়তি জামাকাপড় ঘরে বস্তাবন্দী করবেন না। বরং তা হতদরিদ্র পথশিশুদের দান করুন।’জানা গেছে, শাবানা আজমি ও গুঞ্জ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ভারতের প্রায় ২০০ শহরে এই অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে।