বাড়ি ছাড়ছেন অভিষেক?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর বাবার বাড়িতেই সংসার গেড়েছেন। ২০০৭ সালের এপ্রিল থেকেই ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে এখানেই অভিষেকের সুখের সংসার। এ বাড়িতেই ঘর আলো করে এসেছে আরাধ্য। কিন্তু ঐশ্বরিয়া নাকি আর শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে রাজি নন। চাইছেন আলাদা সংসার! মেয়ে ও স্বামীকে নিয়ে আলাদা থাকতে চান বলেই ঐশ্বরিয়ার দাবি মেনে অভিষেক নতুন বাড়ি খুঁজছেন বলেই খবর।
শোনা যাচ্ছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে বিরোধের জের ধরেই নাকি এই সিদ্ধান্ত। ঐশ্বরিয়ার স্বাধীন চলাফেরায় জয়া নাকি খবরদারি করেন। এমনকি ঐশ্বরিয়ার পেশাগত জীবনের সব বৃত্তান্তও জানাতে হয়। বউ-শাশুড়ির চিরন্তন যুদ্ধ মেনেই আলাদা সংসার! ইন্ডিয়ান এক্সপ্রেস।