বাড়ি ফিরলেন রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক
রাজ্জাক

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা রাজ্জাক। জানা গেছে, গতকাল সোমবার সকালে তিনি হাসপাতাল ছেড়েছেন।
রাজ্জাকের ছেলে সম্রাট বলেন, ‘আব্বা এখন অনেকটা ভালো আছেন। বাড়ি ফেরার অনুমতি দিলেও চিকিৎসক আব্বাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’
শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজ্জাক।