বাড়ি ফিরলেন রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক
রাজ্জাক

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা রাজ্জাক। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত। এ জন্যই চিকিৎসকের অনুমতি নিয়ে রাজ্জাক গত বুধবার হাসপাতাল থেকে বাসায় ফেরেন বলে জানিয়েছেন এই অভিনেতার ছোট ছেলে সম্রাট।
শ্বাসকষ্টের সমস্যায় গত ২৬ জুন রাজ্জাককে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সন্ধ্যায় তাঁকে সেখানকার আইসিইউতে স্থানান্তর করা হয়। এখন শারীরিক অবস্থা ভালো হওয়ায় হাসপাতালে ভর্তির ১২ দিন পর রাজ্জাক গুলশানের বাসা লক্ষ্মীকুঞ্জে ফিরলেন।
প্রথম আলোর সঙ্গে আলাপে রাজ্জাকের ছেলে সম্রাট বলেন, ‘আমাদের দুঃসময়ে দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীরা পাশে ছিলেন। আল্লাহর অশেষ রহমত, চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা, সবার দোয়া ও ভালোবাসার জোরে বাবা সুস্থ হয়ে উঠেছেন। সবার কাছে আমরা কৃতজ্ঞ।’