বাড়ি ফিরেছেন কবীর সুমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত সংগীতশিল্পী ও তৃণমূলের বিধায়ক কবীর সুমন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।গত বৃহস্পতিবার সকালে কবীর সুমন শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করলে তাঁকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে। রাখা হয় নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে। এখানে চিকিত্সা নেওয়ার পর গতকাল সোমবার তিনি বাড়ি ফিরে যান। এদিকে কবীর সুমনের অসুস্থতার কথা শুনে তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন শুক্রবারই সকালে চলে আসেন কলকাতায়। তারপর স্বামীকে দেখতে ছুটে যান হাসপাতালে।