বাড়ি ফিরেছেন ফিরোজা বেগম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বরেণ্য সংগীতশিল্পী ফিরোজা বেগম। গত শনিবার রাতে চিকিৎসকের পরামর্শে তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। তবে তাঁর ছেলে হামিন আহমেদ জানান, ফিরোজা বেগম এখনো সম্পূর্ণ সুস্থ নন। হামিন আহমেদ আরও বলেন, ‘শারীরিক নানা সমস্যার কারণে আম্মা খুব ধীরে সুস্থ হচ্ছেন। আরও আট-দশ দিন পর আম্মার শারীরিক অবস্থার কতটুকু উন্নতি হয়েছে, তা স্পষ্ট করে বলা যাবে। বাসায়ই নিয়মিত তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। একজন সেবিকা সব সময় তাঁর পাশে আছেন।’ গুরুতর অসুস্থ অবস্থায় ফিরোজা বেগমকে গত ১৩ মে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়।