বাড়ি ফিরেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শুক্রবার সন্ধ্যায়। তাঁর চিকি ৎ সক তন্ময় চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের হূদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে। তবে তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা কম। এখন তাঁকে বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হবে। গত সোমবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে মঙ্গলবার ভোরে সন্ধ্যা মুখোপাধ্যায়কে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি করা হয়।