বাড়িতে বাঙালি খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রীতিমতো অ্যাপ্রন আর টুপি পরে বাড়িতে রান্নাবান্নায় লেগে যান তিনি। আর বাঙালি খাবারই তাঁর বেশি পছন্দ। জানিয়েছেন শর্মিলা ঠাকুর; বললেন, ‘আমি খুব ভালো রাঁধতে পারি না। কিন্তু প্রায়ই রান্না করি। শেফদের মতো পোশাক পরেই রাঁধি।’ এক রান্না প্রতিযোগিতায় এসে এসব জানান তিনি। ভারতীয় আর লাতিন আমেরিকার খাবারের ফিউশন নিয়ে ছিল এই প্রতিযোগিতা। শর্মিলা ঠাকুর আরও বলেন, ‘বিশেষ কোনো ধাঁচের খাবার নয়, আমি সবই খাই। উপকরণগুলো নিয়ে পরীক্ষা করতে ভালোবাসি।’ তিনি আরও জানিয়েছেন, বাড়িতে রান্না করা খাবারই নাকি তাঁর বেশি ভালো লাগে। রেসিপির বই সংগ্রহ করেন তিনি। আইএএনএস।