বি জ য় দি ব সে র আ য়ো জ ন

নাইন মান্থস টু ফ্রিডম
একাত্তর টেলিভিশনে বেলা সাড়ে ১১টায় প্রচারিত হবে তথ্যচিত্র নাইন মান্থস টু ফ্রিডম। পরিচালনা করেছেন এস সুখদেব। ভারতের ফিল্মস ডিভিশন প্রযোজিত তথ্যচিত্রটি ধারণ করা হয়েছিল ১৯৭১ সালে। এতে রয়েছে এই ভূখণ্ডের সংগ্রামী ইতিহাস, দেশভাগ, ভাষা আন্দোলন, আইয়ুব খানের সামরিক শাসন, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, সত্তরের নির্বাচনসহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার দুর্লভ ফুটেজ, মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর নির্যাতন, গণহত্যা, শরণার্থীদের দুর্ভোগের কথা। আছে আইয়ুব খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, মাদার তেরেসা, মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি, জহির রায়হানসহ আরও অনেকের সাক্ষাৎকার। আজ তথ্যচিত্রটির বাংলা সংস্করণ প্রচারিত হবে।
স্বাধীনতা তুমি স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন
দেশ টিভিতে বিকেল সাড়ে চারটায় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠান ‘স্বাধীনতা তুমি স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন’। অনুষ্ঠানে স্বাধীনতার গান গাইবেন রুমানা ইসলাম, কবিতা আবৃত্তি করবেন শিমুল মোস্তাফা এবং পত্রপাঠ ও স্মৃতিচারণা করবেন শমী কায়সার।
অগ্নিবীণার গান
বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে গানের অনুষ্ঠান ‘অগ্নিবীনার গান’। অনুষ্ঠানে গান গাইবেন আবিদা সুলতানা, মৌটুসী ও নির্ঝর।
তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না
জি টিভিতে আজ রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান ‘তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না’। উপস্থাপনা করবেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।