বিউটি অ্যান্ড কনফিডেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে প্রতি রোববার রাত ১২টা পাঁচ মিনিটে দেখানো হচ্ছে কসমেটিক শল্য চিকিৎসা নিয়ে অনুষ্ঠান ‘বিউটি অ্যান্ড কনফিডেন্স’। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে কেউ কসমেটিক শল্য চিকিৎসার ব্যাপারে জানতে পারবেন। বিশেষজ্ঞদের মতামত, এ ধরনের অনুষ্ঠান চিকিৎসার ব্যাপারে মনের নানা সংকোচ ও ভয় দূর করতে সাহায্য করবে। ১৩ পর্বের এই অনুষ্ঠানে থাকছে বিভিন্ন ধরনের কসমেটিক শল্যচিকিৎসা নিয়ে আলোচনা। আর এই আলোচনা করছেন কসমেটিক শল্যচিকিৎসক সাঈদ আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন আহমেদ ও জিনিয়া জামান। বিজ্ঞপ্তি।