বিউটি পারলার করছেন শারমিন শীলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাধিকার প্রতিযোগিতায় ১০ লাখ টাকা জেতার জন্য লড়েছিলেন অনেক তারকা। জানুয়ারি মাসের গোড়ার দিকে হলো চূড়ান্ত অনুষ্ঠানটি। পুরস্কার জিতলেন শারমিন শীলা। তার এক দিন পর বিনোদন পাতায় কথোপকথনে নিজের একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি—বিউটি পারলার গড়তে চান। কারণ এ কাজটার প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ রয়েছে। এবার তিনি ঠিক ঠিক বিউটি পারলারের ব্যবসার সঙ্গেই নিজেকে যুক্ত করলেন। মোহাম্মদপুরের নূরজাহান রোডে তাঁর এই বিউটি পারলারের নাম শিলা’জ মেকওভার। এখন এখানে চলছে শেষ মুহূর্তের কাজ। এর উদ্বোধন হবে ১ মে। শীলা জানান, এরই মধ্যে রূপসজ্জার ওপর মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন তিনি। মাস দেড়েকের মধ্যে দেশের বাইরে যাচ্ছেন উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার জন্য। শীলা বললেন, ‘ব্যবসার সঙ্গে যুক্ত হলেও অভিনয় থেকে দূরে সরছি না। ওটা ঠিকই থাকবে।’নিজের নতুন কাজ নিয়ে বললেন, ‘এখন কিন্তু সবাই নিজেদের ব্যাপারে খুব সচেতন। নিয়মিত পারলারে যাওয়াটা সবার খুব প্রয়োজনীয় কাজের মধ্যে অগ্রাধিকার পাচ্ছে। তাই আমিও এ কাজের ব্যাপারে আগ্রহী হয়েছি।’