বিউটিফুল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের দৃষ্টিনন্দন নিসর্গ রংতুলিতে তুলে এনেছেন তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী সোহাগ পারভেজ। উত্তরার গ্যালারি কায়াতে ‘বিউটিফুল বাংলাদেশ’ নামে তাঁর এসব শিল্পকর্মের প্রদর্শনী শুরু হচ্ছে ১৫ জুন।প্রদর্শনীতে জলরং ও অ্যাক্রেলিকে তিনি দেশের বিভন্ন অঞ্চলের নিসর্গের চোখজুড়ানো সৌন্দর্য তুলে ধরেছেন। ওই দিন বিকেল সাড়ে পাঁচটায় বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও কবি রবিউল হুসাইন। প্রদর্শনী চলবে ২৬ জুন পর্যন্ত।