বিউটিফুল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরার গ্যালারি কায়ায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ’ নামে তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী সোহাগ পারভেজের একক শিল্পকর্মের প্রদর্শনী। দেশের চিরশ্যামল প্রকৃতিকে মনের মাধুরী মিশিয়ে রংতুলিতে তুলে ধরেছেন শিল্পী। বিশেষত তাঁর জলরঙের কাজগুলোতে নদী, নৌকা, পাহাড়ি প্রকৃতি, কালবৈশাখী চোখজুড়ানো সৌন্দর্য নিয়ে উদ্ভাসিত হয়েছে। আজ বিকেল সাড়ে পাঁচটায় বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনী চলবে ২৬ জুন পর্যন্ত।