বিউটির বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজআপ ওয়ান তারকা বিউটির বাগদান হলো গত ২৪ আগস্ট। পাত্র ফেরদৌস হাসান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। বিউটি বললেন, ‘আমার আম্মার শরীরে একটি অস্ত্রোপচারের কারণে খবরটা তেমন কাউকে জানানো হয়নি।’জানালেন, কোরবানির ঈদের পর তাঁদের বিয়ে হবে। পুরোপুরি পারিবারিকভাবেই এ বিয়ের আয়োজন হচ্ছে।বিউটি এখন ইওডাতে সংগীত বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। আর ফেরদৌস হাসান পদার্থ বিষয়ে স্নাতকোত্তর করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। বিউটির বাবার বাড়ি চুয়াডাঙ্গায় আর ফেরদৌস হাসানের যশোরে। পড়াশোনার পাশাপাশি বিউটি এখন ব্যস্ত চলচ্চিত্রের গান নিয়ে। সঙ্গে আছে মঞ্চের অনুষ্ঠান। টিভি নাটকের গানেও কণ্ঠ দিচ্ছেন।