বিএমডব্লিউ মোটরবাইকে আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিকাগোর রাস্তা দাপিয়ে বেড়াচ্ছেন আমির খান। পায়ে হেঁটে বা গাড়িতে নয়, মোটরবাইকে চড়ে। তা-ও আবার যে সে বাইক নয়, বিএমডব্লিউ কে ১২০০ আর। কালো রঙের দুর্দান্ত এই বাইকে আমিরকে দেখাচ্ছেও দারুণ। তবে বেড়াতে নয়, আমির গিয়েছেন শুটিংয়ে। ধুম থ্রির শুটিং শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে। আর এ জন্যই ওজন কমিয়ে আমিরের এই নতুন রূপ। খুব শিগগির অভিষেক বচ্চন আর উদয় চোপড়াও যোগ দিচ্ছেন তাঁর সঙ্গে। জিনিউজ ব্যুরো।