বিকনের দুই দশক পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বিকন নাট্যকেন্দ্রের দুই দশক পূর্তি উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত আলোচনা, নাটক, নাটকের গান, সংগীতসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও’ স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ শিক্ষক মলয় কিশোর ভাট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন সদরুল আলম, রাজ্জাক মুরাদ, জি এম নজু, আরিফুজ্জামান, মকসুদার রহমান, সৈয়দ আরিফুল ইসলাম, নুরুননবী, এম এ বাশার। আলোচনার পর আবু আজাদ রহমানের নির্দেশনায় তামাশা এবং আনিসুল হকের গল্প অবলম্বনে ও নাজমুল আলমের নির্দেশনায় এবং পুরনো গল্প নাটক দুটি মঞ্চস্থ হয়। এ ছাড়া, নাটকের গান ও লালনগীতি এবং ভাওয়াইয়া পরিবেশন করেন আবুল কাশেম, প্রিয়াঙ্কা পাল ও রণজিৎ কুমার।